Network Topology
নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আজ আমরা কথা বলবো।নেটওয়ার্কিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটি। প্রথমেই আমরা জেনে নেব টোপোলজি বলতে কি বোঝায়। আমাদের সবার জীবন এ একটি টোপোলজি থাকে। যেমন ধরুন সকালে উঠেই আমরা প্রত্যেকে দাঁত ব্রাশ করি। কারণ এটাই আমাদের নিয়ম। সুতারং টোপোলজি = নিয়ম বলতে পারি। আমরা যে রকম নিয়মে নেটওয়ার্ক তৈরী করবো ঠিক সেই ভাবেই আমাদের নেটওয়ার্ক কাজ করবে। চলুন দেখা যাক। ১. বাস টোপোলজি (BUS Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন তাহলেই অনেকটা বোঝা যাবে। এই বাস টোপোলজি তে নেটওয়ার্ক সংযোগে একটি তার (wire) এর সাথে কম্পিউটারকে সংযুক্ত করে। নেটওয়ার্কের সর্বশেষ নোডের (computer )জন্য তথ্য প্রতিটি সংযুক্ত কম্পিউটারের মধ্যে দিয়ে চলতে হয়। যদি এই তার (wire) কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কোনো নোড ই আর তথ্য আদান প্রদান করতে পারবে না। ২. রিং টোপোলজি (Ring Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন তাহলেই অনেকটা বোঝা যাবে। এই রিং টোপ...