Network Topology
প্রথমেই আমরা জেনে নেব টোপোলজি বলতে কি বোঝায়। আমাদের সবার জীবন এ একটি টোপোলজি থাকে। যেমন ধরুন সকালে উঠেই আমরা প্রত্যেকে দাঁত ব্রাশ করি। কারণ এটাই আমাদের নিয়ম। সুতারং টোপোলজি = নিয়ম বলতে পারি। আমরা যে রকম নিয়মে নেটওয়ার্ক তৈরী করবো ঠিক সেই ভাবেই আমাদের নেটওয়ার্ক কাজ করবে। চলুন দেখা যাক।
১. বাস টোপোলজি (BUS Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন তাহলেই অনেকটা বোঝা যাবে।
এই বাস টোপোলজি তে নেটওয়ার্ক সংযোগে একটি তার (wire) এর সাথে কম্পিউটারকে সংযুক্ত করে। নেটওয়ার্কের সর্বশেষ নোডের (computer )জন্য তথ্য প্রতিটি সংযুক্ত কম্পিউটারের মধ্যে দিয়ে চলতে হয়। যদি এই তার (wire) কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কোনো নোড ই আর তথ্য আদান প্রদান করতে পারবে না।
২. রিং টোপোলজি (Ring Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন তাহলেই অনেকটা বোঝা যাবে।
এই রিং টোপোলজি ও বাস টোপোলজির মতোই অনেকটা। একটি মাত্র কেবল তার এর মাধ্যমে নোড গুলো রিং আর মতো জুড়ে থাকে। এই ক্ষেত্রে কোনো নোড যদি সর্বশেষ নোড কে কোনো তথ্য পাঠাতে চায় তাহলে তথ্যটি চক্রাকারে ঘুরতে থাকে ওই সর্বশেষ নোড টিকে খুঁজে না পাওয়া পর্যন্ত।
এই রকম নেটওয়ার্ক এ যদি কোনো কারণে এই লজিকাল চক্রটি বিচ্ছিন্ন হয় তাহলে তথ্য আদান প্রদান বন্ধ হয় যাবে।
৩. ষ্টার টোপোলজি (Star Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন।
এই ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নোড (HUB)এর মাধ্যমে অন্য নোডগুলি আলাদা আলাদা কেবল তারের মাধ্যমে যুক্ত থাকে। যদি কোনো একটি তার বিচ্ছিন্ন হয় যায় তাহলে ও অন্য নোডগুলি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে।
৪. হাইব্রিড টোপোলজি (Hybrid Topology):-নিচের ছবি টা ভালো করে দেখুন।
এটি ভিন্ন ধরণের টোপোলজি যা দুটি বা ততোধিক টোপোলজির মিশ্রণ। উদাহরণস্বরূপ, যদি কোনও অফিসে একটি বিভাগে রিং টপোলজি ব্যবহার করা হয় এবং অন্য বিভাগে স্টার টপোলজি ব্যবহার করা হয়, তবে এই টপোলজিকে সংযুক্ত করার ফলে হাইব্রিড টপোলজি (রিং টপোলজি এবং স্টার টপোলজি) তৈরী হতে দেখা দেবে।
৫.ম্যাশ টোপোলজি (Mesh Topology):- নিচের ছবি টা ভালো করে দেখুন।
এই নেটওয়ার্ক সেটআপ এ প্রতিটি কম্পিউটার এবং নেটওয়ার্ক ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে, বেশিরভাগ তথ্য বিতরণ করার অনুমতি দেয় এমনকি সংযোগগুলির মধ্যে একটি বিচ্ছিন্ন হয়ে গেলেও নেটওয়ার্কটি কাজ করে।
Sir this Very informative post please continue it.
ReplyDelete